শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঈদের আগেই’ বিএনপির নতুন কমিটির ঘোষণা হতে পারে; আলোচনায় যারা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১৪, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির ঘোষণা আসতে পারে যেকোনো সময়। সেই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটিও আলোচনায় যারা।

বাংলাদেশ একাত্তর নিউজ ডেস্ক;

গত বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাতে বিএনপির ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়। এছাড়া ঢাকা মহানগর ছাত্রদলের চার শাখার-ই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এরপর থেকেই নতুন কমিটি গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মাঝে।

আজ শুক্রবারই ঢাকা মহানগর বিএনপির দুইটি শাখা এবং যুবদলের কমিটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র। তাদের মতে, ঈদের আগেই এসব কমিটির ঘোষণা দিতে চায় বিএনপি। তবে আংশিক কমিটি দেয়ার কথা বলছেন তারা।

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পদপ্রত্যাশীরা নানামহলে যার যার অবস্থান থেকে প্রাণপণে চেষ্টা-তদবির করছেন নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য।

এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আলোচনায় আছে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদ্যবিলুপ্ত কমিটির সদস্য সচিব ফুটবলার আমিনুল হক, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের নাম।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিদায়ী সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক ছাত্রদলের নেতা হাবিবুর রশিদ হাবিব ও বিদায়ী যুগ্ম আহ্বায়ক রবিনসহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

বিএনপি সূত্র আরও জানায়, কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। যারা আগামীতে আন্দোলন-সংগ্রাম এগিয়ে নিতে পারবেন, এমন নেতৃত্বই সবার মতামতের ভিত্তিতে বেছে নেবেন এবং তাদের কমিটিতে রাখা হবে।

যুবদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নূরুল ইসলাম নয়ন, ১ নম্বর যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন ও সাবেক সদস্য (যুগ্ম সম্পাদক মর্যাদা) সাঈদ ইকবাল টিটু।

ঢাকা মহানগর বিএনপিতে এই মুহূর্তে এস এম জাহাঙ্গীরকে না-ও আনতে পারে দলের হাইকমান্ড। সেক্ষেত্রে যুবদলের কমিটিতে শীর্ষ দুই পদে দেখা যেতে পারে তাকে। তবে সূত্র বলছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোনায়েম মুন্না ও নূরুল ইসলাম নয়ন এর সম্ভাবনা বেশি।,

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় নার্স নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন, শেষ আশার নাম এখন ‘দিয়াহ

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

প্রধান শিক্ষকের চেয়ারে বসা সেই শিক্ষার্থীকে ক্ষমা করে দিলেন

মিরপুরে যুবলীগ নেতা কারেন্ট দুলালের লালসার শিকার হলেন এক গৃহবধূ

মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাসের কর্ণধার প্রতারক জসিম এর বিরুদ্ধে মানববন্ধন

জয়পুরহাটে নিখোঁজের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার, দুই নারী আটক

রাইড শেয়ারের অন্ধকার চেহারা: যাত্রীরা সতর্ক থাকুন!

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”

রূপনগরে ২০ লাখ টাকার চাঁদাবাজি: মামলার আবেদনে ‘মক্তব বাহিনী’র ভয়ঙ্কর কাহিনি