শুক্রবার , ২৮ মে ২০২১ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৮, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম: সাদ্দাম হোসেন মুন্না।

রাজধানীর মিরপুরে সৎ মেয়েকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা ও বাবাকে আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লাল বৃত্তে ‘সৎ মা’ পারভীন (৩০)

পল্লবী থানাধীন মিরপুর ১১ আদর্শনগর ডুইপ প্লট ৪ নম্বর গলিতে শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সোহানা (১০ বছর) সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাবার নাম সোহেল। পেশায় ভ্যানচালক,মা কুলসুম, সোহানার সৎ মা পারভীন (৩০)।,

সোহানার মামা নূর হোসেন জানান, কুলসুমের সঙ্গে ৪ বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের। বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখে। পরে সোহেল মেয়ে সোহানাকে নিজের কাছে নিয়ে আসে। এরপর থেকে সোহানা বাবা ও সৎ মা পারভীনের কাছেই থাকত।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন। কাজ না করলে তাকে মারধর করা হতো। সোহানা এমন অত্যাচারের কথা বারবার তার মামা নূর হোসেনকে জানিয়েছে। নূর হোসেন সোহেলকে বিষয়টি জানিয়ে কোনো সুরাহা পায়নি।

নূর হোসেন বলেন, আজ সকালে লোকমুখে শোনেছি, ভাগ্নিকে হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আনা হয়েছে। পরে আমি পুলিশে খবর দেই।

নূর হোসেনের অভিযোগ, সোহানাকে পারভীন আজ সকালে মণিপুরে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে এ ঘটনায় সোহেল ও পারভীনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই আতাউর মাহমুদ বলেন, ঘটনা জেনে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।

পুলিশের গাড়ীতে সৎ মা পারভীন।

স্থানীয় আলামিন, মিলন, আলামিন রিপন ও বাহদুর বলেন সৎ মা খুবই জিদ্দি ছিলো, ছোট বাচ্চা ঘরের সব কাজই করত। কিন্ত আজ শুনি তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাল কি বেশি পেকে গেছে: হিরো আলম

ঢাকা মেডিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ৬ শহীদের লাশ পড়ে আছে, পরিচয়হীন

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর

মিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন বিশেষ পিপি জালাল উদ্দিন পারভেজ

ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার দুইজন

যুবলীগের হাতে যুবদল কর্মী খুন!

ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মেয়ে ও ভাগনা’র ব্যাংক হিসাব জব্দ