বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে এসি বিস্ফোরনে আ. লীগ নেতা দগ্ধ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২১, ২০১৯ ১:৫৪ অপরাহ্ণ

ইসরাইল খানরাজধানীর পল্লবীথানাধীন এলাকায় গতকাল বুধবার, নিজ অফিসে এসি বিস্ফোরণে দগ্ধ হন। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে বিস্ফোরণের এই সুত্রপাত হতে পারে বলে পুলিশের ধারণা।দগ্ধরা হলেন- আশিকুল ইসলাম ( আশিক) ৫০, ও ফজলুল হক ৫০, নামেও এক বন্ধু অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা যায়। ঘটনাটি ঘটে পল্লবী-ডি, ব্লক- মুসলিম বাজার এলাকার ১৮ নম্বর রোডের একটি বাড়িতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুল ইসলাম।

বুধবার বিকালে ঘটনার সাথে সাথে আশিক ও ফজলুলকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। এলাকাবাসি বলেন, ৬-তলা ভবনের নিচতলার অফিসে বন্ধুকে নিয়ে আলোচনায় ছিলেন আশিক। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণ ঘটে।এতে আতংকিত হন আশেপাশের সাধারণ মানুষ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে এসি বিশেজ্ঞরা বলেন, গরম কালেই এসি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, পানির ট্যাংকি, গ্যাসের চুলার পাইপসহ বৈদ্যুতিক তারে দুর্ঘটনার কারন, সময় মত সার্ভিসিং না করা। মাঝে মাঝে চেকিং না করা। দেশের প্রায় স্থানেই প্রতিনিয়ত ঘটছে এই ধরনের দুর্ঘটনা।

ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আশিকের দেহের ২৬ শতাংশ ও ফজলুর ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের কেউ আশঙ্কামুক্ত নন।

এবিষয়ে ঢাকা-১৬ আসনের এমপি আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার সাথে ফোনে যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পাওয়া যায়।

আশিকুল ইসলাম আশিক, বাংলাদেশ আওয়ামিলীগের রাজনীতিতে যুক্ত আছেন, তিনি পল্লবী থানা ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আতিক পরিবহন, শিকড় পরিবহনের চেয়ারম্যান ও মুসলিম বাজারে আশিক মার্কেটের মালিক বলেও জানা যায়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকলীগ নেতার আবাসিক হোটেলে নারীসহ ৪ জন আটক

বিএনপিতে ত্যাগীদের উপেক্ষা: নেতৃত্ব সংকটে দলের ভবিষ্যৎ কি?

একটি নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

১ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

‘বার ড্যান্সার’ জান্নাতের ফাঁদে বহুপুরুষ নিঃস্ব!

এজেআর কুরিয়ার সার্ভিসের ড্রাইভার সুজন খান তিন দিন ধরে নিখোঁজ, সর্বশেষ অবস্থান হাজারীবাগ-জিগাতলা

এ. এফ. হাসান আরিফের মৃত্যু; এবি পার্টির শোক বার্তা

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এগিয়ে”শাহানাজ নাজনীন বাবলী”

স্বৈরাচারের পতন হলেও দেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা

শাহআলী থানা এলাকায় ৬ চোরাকারবারি আটক

শাহআলী থানা এলাকায় ৬ চোরাকারবারি আটক