শুক্রবার , ২৮ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিষিদ্ধ পলিথিন উৎপাদনে: সাতজনকে কারাদণ্ড

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৮, ২০২০ ২:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী

অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বিপনণের অপরাধে
রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাট এলাকার দেবীদাস লেনের তিনটি ফ্যাক্টরী এবং ইমামগঞ্জের দুটি ট্রান্সপোর্ট এজেন্সীতে অভিযান চালিয়ে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড র‍্যাবের ভ্রাম্যমান আদালত। এছাড়াও ৪২ টন পলিথিন জব্দ করা হয়।

ছবি- র‌্যাব ১০

সাজাপ্রাপ্তরা হলেন, রাফসান এন্টারপ্রাইজের ম্যানেজার মো: ফারুক , ভাই ভাই এন্টারপ্রাইজের ম্যানেজার মো: সোহেল, কারিগর রাব্বি হোসেন, আরিফ হোসেন ও বাহার, রানা এন্টারপ্রাইজের ম্যানেজার মো: বিল্লালসহ প্রত্যেককে দুই মাস করে এবং
মধুমতি ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যনেজারকে ছয় মাস কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট)
দুপুর থেকে শুরু হয় র‍্যাব-১০ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম বলেন, চকবাজারের দেবীদাস লেনে একই ভবনে অবস্থিত রাফসান এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ এবং রানা এন্টারপ্রাইজ নামক ফ্যাক্টরীতে উৎপাদন নিষিদ্ধ পলিথিন ও পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন করছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন যে উৎপাদিত পলিথিনের পুরুত্ব ৫ -১০ মাইক্রন। অথচ আইন অনুযায়ী ৫৫ মাইক্রনের নীচে উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে সাত জনকে জেল দেওয়া হয়েছে। মালিকদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পলিথিন বিপনণের দায়ে রহমানিয়া ট্রান্সপোর্ট এবং মধুমতি ট্রান্সপোর্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত চলমান মামলা দায়ের করা হবে। এছাড়াও অভিযানে ৪২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

আ.লীগের ২১টি-ইউনিটে বিএনপি কর্মী পদে,দুর্দিনের আওয়ামিলীগ নেতাকর্মীরা হতাশ!

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ ও শীর্ষ সন্ত্রাসীদের চাদা না দেওয়ায় মার্কেটে হামলা

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেলেন ‘ঝুমন দাস’

হত্যা মামলার আসামী মসজিদ কমিটির তালিকায়

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা আমিনুল হক

১৬ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দীন রবিন

খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক