শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নড়াইলের লোহাগড়ায় আন নাদওয়াহ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

ধলইতলা গ্রামে প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা

বাংলাদেশ একাত্তর: সংবাদ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আন নাদওয়াহ ফাউন্ডেশন। অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আন নাদওয়াহ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কাজী আনিসুজ্জামান আরজু। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ এ কে এম আলী আহসান, বশির আহমেদ, রিপন আলম, কামাল হোসেন, সৈয়দ শাহীন, রাসেল আহমেদ অরেঞ্জসহ অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, আন নাদওয়াহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ, কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

অপরাধের লাগামহীনতা: চাঁদাবাজি ও দখলবাজির বলি সাধারণ মানুষ

আ. লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দানকৃত কোরআন শরিফ বিক্রি: মাদ্রাসা পরিচালক সালাউদ্দীনের প্রতারণা ফাঁস

খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দলের দুই সদস্য আটক

প্রধান উপদেষ্টার ঈদ বক্তৃতা: ঐক্যবদ্ধ জাতি গঠনের অঙ্গীকার

বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে

তারেক রহমান দেশে ফিরবে, যা বলছে যুক্তরাজ্য বিএনপি

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কূটনৈতিক চাপ প্রয়োজন

৭১ সালের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমন