বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডিওএইচএস মসজিদে চুরির চেষ্টায় ৪ কিশোর আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১০, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ

রাজু আহমেদ: ০৯ এপ্রিল ২০২৫

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার সেন্ট্রাল মসজিদে সংঘটিত হয় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।
গতকাল রাত আনুমানিক ২২:১৫ ঘটিকায় মসজিদের অত্যাবশ্যকীয় পানির নল চুরি করতে গিয়ে চার চোর হাতেনাতে আটক হন মসজিদের কর্তব্যরত খাদেম আবু হুরায়রার তৎপরতায়।

চুরি করার মুহূর্তে ধৃত চার চোরকে তাৎক্ষণিকভাবে ডিওএইচএস পরিষদ কন্ট্রোল রুমের অনুমতি সাপেক্ষে পল্লবী থানার টহলরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের নাম ও পরিচয় নিম্নরূপঃ
১। সাকিব মিয়া (১৪), পিতা: রাফিন মিয়া — ব্লক ডি, কালশী কলার আড়ৎ, মিরপুর ১১।
২। মোঃ নুরনবী (১৮), পিতা: আব্দুল হেলাল — ব্লক ডি, বাউনিয়া বাধ, মিরপুর ১১।
৩। বিল্লাল মিয়া (১৭), পিতা: মৃত আব্দুল মান্নান — ব্লক সি, ০২ নম্বর লাইন, কালশী, মিরপুর ১১।
৪। রাকিব হোসেন (১৬), পিতা: নূর মোঃ সিকদার — ব্লক সি, কালশী, মিরপুর ১১।

পবিত্র উপাসনালয়ে চুরির মতো ধৃষ্টতা ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের ছায়া, পরিকল্পিত নাশকতার অভিযোগ

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার:১

যুবলীগের হাতে যুবদল কর্মী খুন!

ছাত্র হত্যার মাস্টারমাইন্ড কালা পাপ্পুর সিন্ডিকেটে নারী মাদক কারবারি!

ডিএমপির ওয়ারী ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

পল্লবী থানায় উত্তেজনা: যুবকের হামলায় ওসিসহ আহত ৩ পুলিশ কর্মকর্তা

রূপনগরে জমি দখলে মোস্তাকের নতুন প্রতারণা

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে দুই দলের যৌথ সংবাদ সম্মেলন: