শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জয়পুরহাটে নিখোঁজের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার, দুই নারী আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

ক্ষেতলালে তিন দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে উদ্ধার; ঘাতক একরামুল পলাতক, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ

প্রতিবেদক: জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া (১০) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী একরামুল হকের স্ত্রীসহ দু’জন নারীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ হোসেনের মেয়ে ও স্থানীয় বটতলী বাজারের সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল হকের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খোঁজ শুরু করে। পরে গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সময় অভিযুক্ত একরামুল পালিয়ে গেলেও তার স্ত্রী হাবিবা আক্তার কুমকুমকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাজ্জাকের স্ত্রী আজুয়ারা (৬০)কেও আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা এরশাদ হোসেন ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্ষুব্ধ জনতা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভোরে বিক্ষুব্ধ জনতা পলাতক একরামুলের বাড়িতে ভাঙচুর চালায়।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো, ডেইলি স্টারে ফের হামলা: সাংবাদিক নেতাদের প্রশ্ন-রাষ্ট্র কি নীরব দর্শক?

পিস্তল মাকসুদ ও জমি ফারুকের গ্রেফতারের দাবীতে  মানববন্ধন এলাকাবাসীর

কুখ্যাত ব্যাংক ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈদের আগেই’ বিএনপির নতুন কমিটির ঘোষণা হতে পারে; আলোচনায় যারা

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

ছাত্রজনতা হত্যা চেষ্টা মামলার আসামি মাহামুদ আলম গ্রেপ্তার: আদালতে না পাঠিয়ে থানায় আটকে রাখায় বিতর্ক

ফেসবুক প্রতারণার নতুন ফাঁদ: সুন্দরী নারীর প্রেমের প্রলোভন, বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

শাহআলী থানা এলাকায় ৬ চোরাকারবারি আটক

শাহআলী থানা এলাকায় ৬ চোরাকারবারি আটক

কাফরুলে দুটি শপে বিএসটিআই অনুমোদন বিহীন লোগো, পন্য মজুদ অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড

পল্লবীতে সাংবাদিকের উপর হামলা ও অপহরণ চেষ্টা: থানায় অভিযোগ