সামাজিক ও মানবিক কার্যক্রমে ২নং ওয়ার্ডে জনপ্রিয়তা হয়ে উঠছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মীর ইমরান হোসেন মিথুন
বাংলাদেশ একাত্তর: ১১ মার্চ ২০২৬,
রাজধানীর ২নং ওয়ার্ডে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করছেন মীর ইমরান হোসেন মিথুন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয়দের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান মাসে মাসব্যাপী ইফতার বিতরণ, অসহায়দের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের কারণে এলাকায় তার জনপ্রিয়তা বেড়েছে।
এলাকাবাসীর অনেকেই তাকে “জনতার কাউন্সিলর” বলে অভিহিত করেন। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণেই তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয়দের আশা, ভবিষ্যতে তিনি যদি ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেন, তাহলে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

















