সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে তারেক রহমান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

আমিনুল হক বললেন-বিএনপি সরকার গঠন করলে প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক │ ঢাকা │ সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। খেলোয়াড়দের খেলাধুলা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি জিসানের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের এক প্ল্যাটফর্মে আনা হবে। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে তাদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। “আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলতে চাই,” তিনি যোগ করেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে খেলাধুলার প্রসারে কাজ করছে। সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণে ভূমিকা রাখছে দলটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসা জিসানের প্রসঙ্গ টেনে আমিনুল হক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে জিসান ও তার অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন। শুধু জিসান নয়, তার পরিবারকেও মাসিক ভিত্তিতে সহযোগিতা করা হবে। দেশের প্রতিটি প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে বিএনপি রয়েছে এবং থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং জিসানের পরিবারকে অভিনন্দন জানান।
নিজের স্বপ্নের কথা জানিয়ে জিসান বলেন, “একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই।”

আমিনুল হক আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ চালু করা হবে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

নির্বাচন চায় না এমন মত ড. ইউনুসের, দেশের মানুষের নয়: আমিনুল হক

রাজধানীতে ৩২শ’ পিস ইয়াবাসহ আটক ২

ডিওএইচএস মসজিদে চুরির চেষ্টায় ৪ কিশোর আটক

রূপনগরে দখলবাজদের তাণ্ডব, বন্ধ সরকারি রাস্তা

১ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

মিরপুরে ভুয়া এনএসআই পরিচয়ে প্রতারণা: সেনাবাহিনীর হাতে রবিউল ইসলাম গ্রেফতার

“দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্রক্ষমতায় জনগণ দেখতে চায় না : আমিনুল হক”

মিরপুরে ওরা মাথায় পিস্তল ঠেকিয়ে লুট করে

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি