সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, অভিযুক্তকে মারধর

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৪, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

এনসিপির সমাবেশে এক সাংবাদিকের মোবাইল চুরির অভিযোগও উঠেছে লাইভ সম্প্রচার কালীল সময়ে

বাংলাদেশ একাত্তর ডেস্ক: ৩ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা’ অনুষ্ঠানে দলটির সদস্য সচিব আখতার হোসেনের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩ আগস্ট) রাজধা

নীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই সমাবেশে মোবাইল চুরির অভিযোগ করেন এনসিপির কদমতলী থানার সদস্য ও স্বেচ্ছাসেবক রাফিন।

এ ঘটনার পরপরই সন্দেহভাজন এক ব্যক্তিকে মারধর করেন উপস্থিত কর্মীরা। এছাড়া সমাবেশস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইল ফোন চুরির অভিযোগও ওঠে, যা সরাসরি লাইভ সম্প্রচারের সময় ধরা পড়ে।

বিকেল চারটায় সমাবেশ শুরুর কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও এই সমাবেশে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন সমাবেশে।

দলীয় সূত্র জানিয়েছে, মোবাইল চুরির ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের আগেই পরিস্থিতি শান্ত করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী-রূপনগরে ফের চোরাই ভাঙ্গারী সিন্ডিকেট, আলোচনার কেন্দ্রে হত্যা মামলার আসামি ভাঙ্গারী বাবু

নিজেদের যোগ্যতা দিয়ে অধিকার আদায়ের আহবান: জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির ৬ নেতা বহিষ্কার

বিশ্বম্ভরপুরে গণঅধিকার পরিষদের ৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

গৃহকর্মী ধর্ষণের দায়ে চিকিৎসক গ্রেফতার

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামানের বক্তব্যে সিলেট জুড়ে তোলপাড়

মিরপুরের আলোচিত আলমগীর চৌধুরী এখন বিএনপির সক্রিয় কর্মি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ