মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আবরার হত্যাকাণ্ড: আরও ৩ বুয়েটছাত্র গ্রেপ্তার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৮, ২০১৯ ১১:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও বুয়েটের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

এরা হলেন- মনিরুজ্জামান মনির (২১), মো. আকাশ হোসেন (২১) ও শামসুল আরেফিন রাফাত (২১)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তিনজনকে গ্রেপ্তারের খবর জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, এই তিনজন আবরারের বাবার করা মামলার এজাহারনামীয় আসামি।

জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর ডেমরা এলাকা থেকে মনিরকে ও গাজীপুরের বাইপাইল থেকে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। অন্যদিকে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে রাফাতকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: অমিত সাহাকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়নি: ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

গতকাল সোমবার রাতে আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের জরিমানা ও উচ্ছেদ অভিযান

পল্লবীর সড়ক যেনো মরণ ফাঁদ

সিরাজগঞ্জে মাদক কারবারিসহ ট্রাক আটক

পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

লক্ষ্মীপুরে বাড়িতে হামলা-ভাঙচুর: পথ বিরোধে নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টার অভিযোগ

সেই গৃহকর্মী রেখা পুলিশের কব্জায়

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার:১