বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অশ্লীল শ্লোগান, সড়ক অবরোধ: রাষ্ট্রবিরোধী মুখোশধারী ‘ছাত্র’দের লাগাম টানার দাবি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৮, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

অশ্লীল শ্লোগান, সড়ক অবরোধ—রাষ্ট্রবিরোধী মুখোশধারী ‘ছাত্র’দের লাগাম টানার দাবি

বাংলাদেশ একাত্তর ডেস্ক: ২৮ আগস্ট ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কথিত ছাত্র-ছাত্রী পরিচয়ের মুখোশধারী একটি উচ্ছৃঙ্খল দল প্রকাশ্যে শ্লোগানে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। জাতীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহার করে তারা শুধু পরিবারের সামনে শুনতে অস্বস্তি তৈরি করছে না, বরং রাষ্ট্রীয় শৃঙ্খলাকেও ভেঙে দিচ্ছে।

এমনকি প্রশাসন কিংবা সেনাবাহিনী দায়িত্ব পালনে এগিয়ে এলে, এরা সঙ্গে সঙ্গে তাদের ‘আওয়ামী’ ট্যাগ লাগিয়ে শ্লোগানের নামে সড়ক অবরোধ করে। এতে করে জনগণের দৈনন্দিন জীবন যেমন স্থবির হয়ে পড়ছে, তেমনি রাষ্ট্রীয় কর্তৃত্বও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এদিকে দেখা যাচ্ছে, গরিব পরিবারের কিছু ছেলে মেয়েরা সামান্য পয়সার লোভে পড়াশোনা বাদ দিয়ে এখন রাস্তায় কিংবা সচিবালয়ের সামনে জটলা পাকিয়ে থাকে। তাদের ভুল ধরিয়ে দিলেই তারা ক্ষিপ্ত হয়ে উঠছে, যা স্পষ্টতই প্রমাণ করে—এরা শিক্ষার্থী নয়, বরং অরাজকতার দালাল।

বিশেষজ্ঞরা বলছেন, একটি স্বাধীন রাষ্ট্রে এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। এখনই দেশের প্রবীণ রাজনীতিবিদ ও দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে কঠিন পদক্ষেপ নিতে হবে, নইলে রাষ্ট্র অরাজকতার গভীর খাদে পড়ে যাবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীর সড়ক যেনো মরণ ফাঁদ

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এগিয়ে”শাহানাজ নাজনীন বাবলী”

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

গ্রীন বিডি বন্ধু মহল ‘সেবাই মূল লক্ষ্য’

রূপনগরে দখলবাজদের তাণ্ডব, বন্ধ সরকারি রাস্তা

মিরপুরে বালুর ব্যবসা নিয়ন্ত্রনে দুগ্রুপের সংঘর্ষ

ফ্যাসিস্ট আমলে এস আলমের হয়ে ভাড়ায় খাটতেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না!

কালশী ১৬ বিঘা খেলার মাঠ ফেরত চাই: দখলদারদের শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন

ধর্ষনের প্রতিবাদে কর্মজীবি নারীদের মানবন্ধন

তিন লাখে হত্যার অডিও ভাইরালের পর এবার চাঁদাবাজির অভিযোগ: স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল খান বহিষ্কার