অধ্যক্ষ ও সভাপতির নেতৃত্বে উন্নয়নের ধারায় এগোচ্ছে প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১১ এপ্রিল:
ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিশেষ অগ্রাধিকার দিয়ে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিতের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল খোশনবীশ এবং সভাপতি মইনুল হক মইনের অবদান তুলে ধরা হয়। স্থানীয়রা জানান, তাঁদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















