শুক্রবার , ২৪ মে ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ২৪, ২০১৯ ১১:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
ভারতের গুজরাট রাজ্যে ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ১৯ হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বিকেলে রাজ্যের সুরাটের তক্ষশীলা নামের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। এদের বেশিরভাগ শিক্ষার্থী।

এনডিটিভির খবরে বলা হয়, সুরাটের ওই ভবনে কোচিং সেন্টার রয়েছে। ভবনটির একেবারে উপরের তলায় কোচিং সেন্টার অবস্থিত। এসময় প্রাণ বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফ দেয় ছাত্ররা। তৃতীয় ও চতুর্থ তলা থেকেও মানুষকে লাফ দিতে দেখা যায়। লাফ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেলে। এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী মারা যাওয়ার খবার পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল—সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

জিনিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে অনেকে উপর থেকে ঝাঁপ দেয়। আবার অনেকে আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেয়।

সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

সুরাটের পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ সব মিলিয়ে প্রায় ৪০ জন ঝাঁপ দিয়েছেন ওই বহুতলের উপর থেকে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে লোকসভার ক্যাবিনেটের শেষ বৈঠক করেছেন তিনি। তার ফাকেই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন তিনি। মোদি গুজরাট সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ৩৭ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেফতার তিন

পল্লবী থানার ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিশ্বম্ভরপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহোদর দুই ভাইয়ের তান্ডব: দিশেহারা সাধারণ মানুষ

রাইড শেয়ারের অন্ধকার চেহারা: যাত্রীরা সতর্ক থাকুন!

বাংলাদেশ প্রতিদিন’ ও ‘কালের কণ্ঠ’ থেকে ছিটকে পড়ে-জীবন থেকেও বিদায় নিলেন দুই সাহসী সাংবাদিক

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান, জাতীয়করণে অগ্রাধিকার

জনগণের দূর্ভোগে জড়িত থাকলে নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: আমিনুল হক

ধর্ষনের প্রতিবাদে কর্মজীবি নারীদের মানবন্ধন