সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলন মঙ্গলবার থেকে শুরু

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১:০৯ পূর্বাহ্ণ

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। তিনদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ওআইসিভুক্ত ২৫টি দেশের পর্যটনমন্ত্রীদের অংশ গ্রহণে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে সম্মেলন। ৭ ফেব্রুয়ারি (বধুবার) টেকনিক্যাল ট্যুরের মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে। ওআইসির পর্যটনমন্ত্রীদের সম্মেলন উপলক্ষে রবিবার সকালে সচিবালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেন, সদস্য দেশগুলির মধ্যে পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে একটি অভিন্ন প্ল্যাটফর্ম, তথ্য বিনিময়, অভিজ্ঞতা শেয়ারিং ও সহযোগিতার মাধ্যমে পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবনা ও পদক্ষেপের সুযোগ সৃষ্টি ও পর্যটনের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নে এ সম্মেলন বিশেষ ভূমিকা পালন করবে।
সম্মেলন থেকে বাংলাদেশে ওআইসির একটি পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঢাকাকে ট্যুরিজম সিটি হিসেবে ঘোষণার ব্যাপারে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে ইসলামী হেরিটেজ ও কালচার, রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজ এবং টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকা বিষয়ক বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুকের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, এএইচ এম জিয়াউল হক, মিজানুর রহমান, বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে র‍্যাবের কড়া নজরদারি: মিরপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

মনে প্রানে যুবলীগ করি’ ইফতেখার জুয়েল’

৬ মাসেও দৃশ্যমান নয় অন্তর্বর্তী সরকারের সংস্কার: আমিনুল হক

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মিরপুরে যৌতুকের টাকা না পেয়ে পুত্রবধুর পায়ুপথে নির্যাতন করে শ্বশুর শাশুড়ী

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি সংঘবদ্ধ চক্রের ৬ চোর গ্রেফতার

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে: আমিনুল হক

বিএনপির ৬ নেতা বহিষ্কার

বহিষ্কৃত চাঁদাবাজকে পুনর্বহাল: পল্লবীতে আতঙ্কে সাধারণ মানুষ

চাঁদা না পেয়ে, মাতাল বিএনপি নেতার মারধর-ভাঙচুর, ভিডিও ভাইরাল

মিরপুরে নারী নির্যাতন মামলায় আ.লীগ নেতা আটক: অন্তরঙ্গ ছবি ভাইরাল