শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ৬, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার,০৬ ডিসেম্বর,২০২৪ ইং।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ দলের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে
রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্নধারা হাউজিং, বছিলা গার্ডেন সিটি ও বছিলা এলাকায় হাট বাজার, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে বিভিন্ন পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

ছবি:বিএনপি নেতাকর্মীরা লিফলেট হাতে জনসাধারণের কাছে।

লিফলেট বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, যুগ্মআহবায়ক মীর কামাল হোসেন, যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি সেন্টু, ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক
মোহাম্মদ নুরুল ইসলাম, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রজ্জব আলী সুমন, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মোঃ মিন্টু, রাকিবসহ ওয়ার্ড এবং ইউনিট বিএনপির নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কালে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি।

আরও বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার,জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফার এ দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের কাছে পৌছে দেয়ার জন্যই দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে এই লিফলেট আমরা জনগণের কাছে পৌছে দিচ্ছি।

রাষ্ট্র মেরামত লিখনি লিফলেট হাতে পেয়ে মোহাম্মদ পুর এলাকার সাধারণ মানুষ বিএনপির এ দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেছন। ৩১ দফা দাবির মধ্যে সাধারণ মানুষের যে ন্যায্য নাগরিক অধিকার সেটিও উল্লেখ রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কলাবাগানে ২২ মামলার সাজাপ্রাপ্ত দম্পতিকে আটক করেছে ‘র‌্যাব-৪

সুষ্ঠু নির্বাচনের লক্ষে সব থানার ওসি বদলীর নির্দেশ; ইসি

হত্যা মামলার আসামী মসজিদ কমিটির তালিকায়

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

চুরির আগে ‘সহযোগিতা’ চাইল চোর—এএসআই মাসুদ সাময়িক বরখাস্ত

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

শোক সংবাদ: সাংবাদিক রাজু আহমেদের বাবা মো: মোস্তফা শেখ আর নেই

একাধিক স্বামীর সংসার করার পরেও অন্তরা কুমারী-বাংলাদেশ একাত্তর.কম

পল্লবীর গ্যাং কালচারঃ অপকর্মে সিদ্ধহস্ত আরজু বাহিনী

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ