শুক্রবার , ২৮ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী: চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৮, ২০২০ ৩:০৪ পূর্বাহ্ণ

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী সরবরাহকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী

দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আমদানী বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের প্রসাধনীর মেয়াদ উত্তীর্ন সরবরাহকারী চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেফতার এবং ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার কৃতরা হলেন, শংকর মন্ডল (৩৪), হারুন অর রশিদ (৪৫), সবুজ আহমেদ (৩০), মনিরুজ্জামান (২৩) ও বীরেশ্বর মন্ডল (৩৬)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণের একটি গোয়েন্দা দল মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর সাঈদ নগর ভাটারা এলাকায় অভিযান চালায়। এসময় অপরাধী চক্রের প্রধানের নিজস্ব বাড়ির পঞ্চম তলার গুদাম থেকে ইয়ার্ডলি লোশন, ইয়ার্ডলি সাবান, ইয়ার্ডলি পাউডার, বডি স্প্রে ইত্যাদি সহ প্রায় ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করা হয়। এছাড়াও প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদ উত্তীর্নের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় ভাটারা থানায় ২৬ আগস্ট একটি মামলা হয়েছে।
ঘটনার সাথে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

হাজী সেলিমের সহধর্মিণী ‌‌’আর নেই’

আশুলিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে সভাপতি মোঃ আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত।

নিজেদের যোগ্যতা দিয়ে অধিকার আদায়ের আহবান: জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেনজীরের ৮৩টি দলিল মুলে সম্পদ ও ৩৩টি ব্যাংক একাউন্ট জব্দ

লোহাগড়ায় বিএনপি নেতা মিরাজ ফকিরের হাত কেটে নেওয়ার মামলায় আওয়ামী লীগ নেতা মতিয়ার চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার

ফুটবল মার্কায় দিবে ভোট সদস্যরা বেধেছে জোট

মিরপুরে ব্যবসায়ীর কাছে চাদা দাবি, সেনাবাহিনী ও ডিসি বরাবর লিখিত অভিযোগ