সোমবার , ২২ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গণপিটুনিতে বিএনপি-জামায়াত জড়িত বলে সন্দেহ আইনমন্ত্রীর

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২২, ২০১৯ ১১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ
গণপিটুনি দিয়ে নিরাপরাধ মানুষ হত্যায় বিএনপি-জামায়াতের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, গণপিটুনি, ধর্ষণ, বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কিছু দিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গুজব ছড়িয়েছিল। আর এই গুজবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে।

দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরপর মন্ত্রী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোণা ৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ধামরাই এলাকায় মাদকসহ তিন ব্যবসায়ী আটক

যাত্রাবাড়ীতে বিয়ারসহ আটক-২

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৩ কোটি টাকা হাতিয়ে নেয়া হিমু গ্রেফতার

বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে করা’৩১” অভিযোগই মিথ্যা প্রমাণিত: ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মিরপুর বাংলা স্কুলের ২৪৫ শিক্ষক

কলেজের অধ্যক্ষ নিখোঁজের ২৭ দিন পর মিললো মৃতদেহের খন্ডিত অংশ:গ্রেফতার-৩

প্রকৃত তাঁতীরাদের নাম নেই পুর্নবাসন প্লট বরাদ্দের তালিকায়: করোনায় ধ্বংস প্রায়ই বেনারসি তাঁত শিল্প

পরিবেশ রক্ষায় ঐক্যের ডাক: কফিলউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ বার্তা